💔 গাইবান্ধায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা | স্ত্রী ও প্রেমিক পলাতক | উপজেলা টাইমস নিউজ

 💔 গাইবান্ধায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিক পলাতক

💔 গাইবান্ধায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যা | স্ত্রী ও প্রেমিক পলাতক | উপজেলা টাইমস নিউজ


গাইবান্ধা প্রতিনিধি | উপজেলা টাইমস নিউজ


গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলবাজার এলাকায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড ঘটেছে। জানা গেছে, মৃত আনিছুর রহমানের ছেলে ইকবাল হোসেনকে তার স্ত্রী ও প্রেমিক মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।


ইকবাল হোসেনের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকার হায়দার আলীর মেয়ে মোছাঃ হ্যাপি আক্তার-এর বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। দাম্পত্য জীবনে তাদের ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে, যার নাম লিমা।


বিয়ের পর ইকবাল ও হ্যাপি দুজনই নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানেই হ্যাপির সঙ্গে একই এলাকার রুবেল নামের এক টেইলার্স কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০ অক্টোবর রাত তিনটার দিকে স্বামী ইকবাল তার স্ত্রীকে হাতেনাতে অন্য পুরুষের সঙ্গে দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে হ্যাপি ও তার প্রেমিক রুবেল মিলে ইকবালকে শ্বাসরোধ করে হত্যা করে।


পরদিন, ২১ অক্টোবর, হ্যাপি আক্তার স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কুপতলায় ফিরে আসেন। এ সময় কন্যা সন্তান লিমা কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে জানায়, “বাবাকে মা আর এক কাকু মিলে মেরেছে।” পরে পরিবারের সদস্যরা ইকবালের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।


স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

أحدث أقدم