২৮ অক্টোবর ২০২৫
গাইবান্ধা সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে পিতার সঙ্গে অভিমান করে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
আজ দুপুর ১২টায় উপজেলার উত্তর ধোপাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকায় চানমিয়ার ছেলে রায়হান মিয়া (৩৫) নিজ বাড়ির বারান্দায় এই আত্নঘাতী চেষ্টা করেন। রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলে উপস্থিত তার পিতা চান মিয়া এবং জামাতা সবুজ মিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবুও রায়হানের শরীরের প্রায় ৯৫% অংশ ঝলসে যায়।
পরিবার সূত্রে জানা যায়, রায়হান মিয়া দুই সন্তানের জনক হলেও অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী আদুরী বেগম স্বামীর সঙ্গে অভিমান করে প্রায় এক মাস আগে পিতৃভূমি ফিরে যান। এরপর থেকে বাড়িতে পিতা-পুত্রের মধ্যে শাসন-গর্জনের ঘটনার জেরে রায়হান এই চরম সিদ্ধান্ত নেন।
রায়হানকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করছেন এবং পরিবারকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন।
